কার উপর হজ্জ ফরজ?
![]() |
| কাদের উপর হজ্জ ফরজ? |
পবিত্র হজ্জ হচ্ছে ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ। আল্লাহ তায়া'লা কুরআনুল কারিমে সুস্পষ্ট ভাষায় সামর্থ্যবান মুসলিম প্রাপ্ত বয়স্ক নর-নারীর উপর জীবনে একবারনে ইবাদতটি করা ফরজ করে দিয়েছেন।
আল্লাহ তায়া'লা পবিত্র কুরআনুল করিমে ইরশাদ করেন, এর মধ্যে প্রকাশ্য নিদর্শনসমূহ বিদ্যমান রয়েছে, মাকামে ইবরাহীম উক্ত নিদর্শনসমূহের অন্যতম। আর যে এর মধ্যে প্রবেশ করে সে নিরাপত্তা প্রাপ্ত হয় এবং আল্লাহর উদ্দেশ্যে এই গৃহের হজ্জ করা সেই সব মানুষের কর্তব্য যারা সফর করার অর্থিক সামর্থ্য রাখে এবং যদি কেহ অস্বীকার করে তাহলে নিশ্চয়ই আল্লাহ সমগ্র বিশ্ববাসী হতে প্রত্যাশামুক্ত। (সুরা আল ইমরান)
আর্থিক সামর্থ্যঃ অর্থাৎ পরিবার-পরিজন, চাকর-বাকরদের ভরনপোষন নিশ্চিত করে কোন ব্যক্তির নিকট হজ্জে যাওয়া-আসা ও পথের খরচ থাকলে তাহলে তার উপর হজ্জ ফরজ।
বাসস্থানঃ প্রয়োজনীয় গৃহ সামগ্রী, পোষাক-পরিচ্ছদ, ব্যবহৃত বাহন, পপরিবার-পরিজন, চাকর-বাকরের যাবতীয় ব্যয় চালনার জন্য নূন্যতম কৃষি জমি অথবা নূন্যতম ব্যবসা অথবা চাকরির পর অতিরিক্ত যে সম্পত্তি থাকে তা থেকে হজ্জের ব্যয় নির্বাহ সম্ভব হলেই হজ্জ ফরজ হবে।
হজ্জের মাধ্যমে মুসলমানদের ইহলৌকিক ও পারলৌকিক জীবনের সৌভাগ্যের দুয়ার খুলে যায়, ইহরাম বাধা গায়ে হাজীর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক (হে রাব্বে কারিম হাজির আমি তোমার দরবারে হাজির) এ ধমনি মুলত আল্লাহর নির্দেশিত ইব্রাহীম (আঃ) এর আহবানের সাড়া দিয়ে এগিয়ে যায়।
আল্লাহ তায়া'লা পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেন-
এবং মানুষের কাছে হজ্জের ঘোষণা করা দাও,তারা তোমার কাছে আসবে পদব্রজে ও সর্ব প্রকার ক্ষীণকায় উষ্ট্রাসমূহের পিঠে, তারা আসবে দূর-দূরান্তের পথ অতিক্রম করে। (সুরা হজ্জ)
এ আয়াতে হজ্জের ব্যপক উপকারিতার প্রতি ইংগিত করা হয়েছে। পবিত্র ক্বাবায় হজ্জ আদায় করা ইসলামের অন্যতম একটি স্তম্ভ বা ভিত্তি।
আব্দুল্লাহ ইবনে উমার (রা.) থেকে বর্নিত, আল্লাহর রাসুল (সা.) বলেছেন "ইসলামের ভিত্তি ৫টি জিনিসের উপর স্থাপিত আছে।
১. এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোন সত্য মা'বূদ (উপাস্য) নেই এবং হযরত মুহাম্মাদ (সাঃ) আল্লাহর প্রেরিত মমহাপুরুষ,
২. নামায কায়েম করা,
৩. যাকাত আদায় করা,
৪. বায়তল্লাহর হজ্জ করা এবং
৫. মাহে রমজানের সিয়াম (রোযা) পালন করা। বুখারি ৮, মুসলিম ১৬, তিরমিযি ২৬০৯, ইবন মাজাহ ৫০০১, আহমদ ৪৭৮৩
হজ্জ ফরজ হওয়ার ৫টি শর্ত
১. মুসলমান হওয়া,
২. সাবালক হওয়া,
৩. বিবেক-বুদ্ধিমান হওয়া,
৪. স্বাধীন হওয়া,
৫. শারিরীক ও আর্থিক সামর্থ্য থাকা।
আল্লাহ তায়া'লা আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তাওফিক দান করুন।
ট্যাগঃ
হজ্জ কার উপর ফরজ,হজ কার উপর ফরজ,হজ্জ কাদের উপর ফরজ,যাদের উপর হজ্জ ফরজ,হজ্জ কখন ফরজ হয়,যাদের উপর হজ্ব ফরজ,হজ্জ ফরজ হওয়ার শর্ত,হজ্জ,হজ্জের ফরজ,হজ্জ ফরজ,হজ কাদের উপর ফরজ,হজ কার উপর ফরজ ইসলামী বয়ান,হজ্জ ফরজ হওয়ার শর্ত কয়টি,যাদের উপর হজ ফরজ,এবং কার উপর হজ্জ ফরজ,হজ্জ কার উপর ফরজ কাদের জন্য হজ্জ ফরজ,ফরজ হজ্জ,হজ ফরজ হওয়ার শর্ত,হজ্ব করা কার উপর ফরজ,হজ্জ কাদের উপর ফরজ?,হজ কার উপর ফরজ কাদের জন্য হজ ফরজ,কার উপর হজ ফরজ,কার কার উপরে হজ্জ ফরজ
